রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka
Homeজাতীয়ইউপি নির্বাচন পেছিয়ে জানা গেল নতুইয় সময়

ইউপি নির্বাচন পেছিয়ে জানা গেল নতুইয় সময়

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:০৭

চলতি বছরের ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পিছিয়ে এবার আগামী বছরের জানুয়ারি মাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে কমিশন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা থেকে সড়ে দাঁড়ানের পরিকল্পনা করেছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না।

তফসিল ঘোষণা কবে, এমন প্রশ্নে ইসি মাছউদ আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর