বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬
29 C
Dhaka
Homeবাংলাদেশগরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: মে ৬, ২০২৬ ১১:১২

এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, কোরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেয়া হয়েছে।

অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর