শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka
Homeজেলার খবরট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

প্রকাশ: মার্চ ২৪, ২০২৬ ১১:২৫

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনিরুল ইসলাম মনির (২৭)ও বাবুল (৩৫)। তারা ২ জনেই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), জাহিদুল ইসলাম, মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাওয়ার সময় নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর