মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার দারগ আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন বাহাদুর।
জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও তছনছ করা হয়।ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


