শনিবার, জুন ৬, ২০২৬
শনিবার, জুন ৬, ২০২৬
35.9 C
Dhaka
Homeবিনোদনসোনার তৈরি কলস উপহার পেয়ে আবেগাপ্লুত অপু বিশ্বাস

সোনার তৈরি কলস উপহার পেয়ে আবেগাপ্লুত অপু বিশ্বাস

প্রকাশ: জুন ৬, ২০২৬ ১০:১৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার পেলেন এক ব্যতিক্রমধর্মী সম্মাননা।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার ও দর্শকের ভালোবাসা অর্জন করলেও, সোনার তৈরি একটি বিশেষ কলস উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই নায়িকা।

জানা গেছে, সম্প্রতি বিকেলে জিমে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। এমন সময় একটি ফোনকলের মাধ্যমে তাকে জরুরিভাবে ডাকা হয়। কারণ সম্পর্কে কিছু না জেনেই নির্ধারিত স্থানে পৌঁছান তিনি। সেখানে উপস্থিত হয়ে দেখেন, বিশিষ্ট সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ফরিদুর রেজা সাগর তার হাতে তুলে দিচ্ছেন সোনার তৈরি একটি বিশেষ কলস।

অপ্রত্যাশিত এই সম্মাননা পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অপু বিশ্বাস। তিনি বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা ও সম্মান। জীবনের পথচলায় কখনো অর্থ-বিত্তকে প্রাধান্য দেননি, বরং দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছেন। তবে এমন একটি সম্মাননা তার জন্য অপেক্ষা করছে, তা কখনো কল্পনাও করেননি।

অভিনেত্রীর ভাষ্য, এই সোনার কলসের মূল্য শুধু সোনার পরিমাপে নির্ধারণ করা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। তাই অসংখ্য পুরস্কার ও সম্মাননার ভিড়েও এই উপহারটি তার জীবনের অন্যতম স্মরণীয়, আবেগঘন এবং মূল্যবান অর্জন হয়ে থাকবে।

ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসকে অভিনন্দন জানিয়ে তার এই বিশেষ প্রাপ্তিকে অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর