গালফের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৯ জুলাই) প্রকাশিত ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’ শিরোনামের প্রামাণ্যচিত্রে ১০ জন নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে ৯ জনই প্রথমবারের মতো প্রকাশ্যে অভিযোগ করেছেন।
চুক্তি সইয়ের নামে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার মামলা
প্রতিবেদনে ‘ইসাবেল’ ছদ্মনামে পরিচিত এক নারী দাবি করেন, ২০০২ সালে তার বয়স যখন ১৭ বছর, তখন একটি মোটেলে জ্যারেড লেটো তাকে যৌন নিপীড়ন করেন। সে সময় লেটোর বয়স ছিল ত্রিশের কোঠায়। আরেক নারী অভিযোগ করেন, ১৯ বছর বয়সে লেটো তাকে যৌন নিপীড়নের হুমকি দিয়েছিলেন। ‘ক্লারা’ ছদ্মনামের আরেক নারী বলেন, ১৭ বছর বয়সে তার সঙ্গে ৩৪ বছর বয়সী লেটোর যৌন সম্পর্ক গড়ে ওঠে। ক্যালিফোর্নিয়ার সম্মতির বয়সসংক্রান্ত আইন সম্পর্কে জানানো হলেও সম্পর্কটি চলতে থাকে বলে তার দাবি।
এ ছাড়া চার নারী অভিযোগ করেছেন, অল্প বয়সে তারা লেটোর কাছ থেকে যৌন ইঙ্গিতপূর্ণ কথা শুনেছে। আরেক নারী দাবি করেন, ১৪ বছর বয়সে অটোগ্রাফ নেয়ার সময় লেটো তাকে নিয়ে শরীর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জ্যারেড লেটো এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। অভিযোগগুলো বর্তমানে সংশ্লিষ্ট নারীদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে; আদালতে সেগুলো এখনো প্রমাণিত হয়নি।


