বুধবার, আগস্ট ৫, ২০২৬
বুধবার, আগস্ট ৫, ২০২৬
31.3 C
Dhaka
Homeবিনোদনমানিক মিয়া এভিনিউয়ে আজ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট

মানিক মিয়া এভিনিউয়ে আজ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট

প্রকাশ: আগস্ট ৫, ২০২৬ ১০:৪১

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উপলক্ষে রাজধানীতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল এলায়েন্স।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পী ও ব্যান্ডের মধ্যে রয়েছেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর