মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeস্বাস্থ্যবিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল

প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৬:০৭

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী ছিলেন ৪০–৫০ বছর বয়সী। ২১ জানুয়ারি তিনি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হন। শুরুতে জ্বর ও মাথাব্যথা দেখা দেয়, পরে অতিরিক্ত লালা নিঃসরণ, দিকভ্রান্তি ও খিঁচুনি দেখা দেয়। এক সপ্তাহ পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরদিন পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়।

সংক্রমণের উৎস হিসেবে ডব্লিউএইচও জানিয়েছে, ওই নারী কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তার সংস্পর্শে থাকা ৩৫ জনের পরীক্ষা করা হয়েছে, যাদের সবার ফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় দ্বারা দূষিত ফল বা খাদ্যপণ্যের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হলে মৃত্যুর হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। ভারতের পশ্চিমবঙ্গেও সম্প্রতি দুইটি সংক্রমণ শনাক্ত হওয়ায় এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরগুলোতে তাপমাত্রা পরীক্ষা জোরদার করা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম, তাই কোনো ভ্রমণ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়নি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা নেই।

সূত্র: আরব নিউজ

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর