বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
33 C
Dhaka
Homeজীবনযাপনসকালে খালি পেটে লবণ পানি খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে লবণ পানি খাওয়ার উপকারিতা

প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬ ৭:১২

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা অনেকেরই অভ্যাস। তবে সাম্প্রতিক সময়ে এই অভ্যাসে নতুন একটি সংযোজন হয়েছে পানিতে এক চিমটি লবণ মিশিয়ে খাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েলনেস দুনিয়ায় এটি এখন বেশ জনপ্রিয়। অনেকেই দাবি করছেন, এটি শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে এবং দিন শুরু করতে বাড়তি শক্তি জোগায়।

ইলেক্ট্রোলাইটের ভূমিকা

আমাদের শরীরের সঠিক কার্যক্রমের জন্য শুধু পানি নয়, প্রয়োজন ইলেক্ট্রোলাইটও। সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজ উপাদান শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে। এগুলো স্নায়ু ও পেশির কাজ ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরের ভেতরের পরিবেশকে স্থিতিশীল রাখে। তাই শুধু পানি পান করলেই সব সময় যথেষ্ট হয় না কখনো কখনো ইলেক্ট্রোলাইটও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে সকালে শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়তে পারে। এই সময় এক গ্লাস পানিতে অল্প লবণ মিশিয়ে পান করলে শরীর দ্রুত হাইড্রেট হতে পারে। বিশেষ করে গরম আবহাওয়া, অতিরিক্ত ঘাম, অসুস্থতা বা ভ্রমণের পর এই অভ্যাস কিছুটা উপকার দিতে পারে।

পানীয়টি তৈরি করবেন যেভাবে

এই পানীয় তৈরি করা খুবই সহজ। এক গ্লাস পানিতে এক চিমটি মিনারেলসমৃদ্ধ লবণ যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে নিলেই প্রস্তুত। খুব বেশি লবণ ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

সতর্ক থাকবেন যারা

যাদের উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে লবণ গ্রহণে সতর্ক থাকা জরুরি। সবার জন্য এই অভ্যাস প্রয়োজনীয় নয়, এবং প্রতিদিন বারবার লবণ মেশানো পানি পান করাও ঠিক নয়। নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেয়াই ভালো।

লবণ মেশানো পানি কোনো ম্যাজিক ড্রিংক নয়, বরং এটি একটি সহায়ক অভ্যাস মাত্র। শরীরকে ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত জীবনযাপন। নতুন ট্রেন্ড অনুসরণ করার আগে নিজের শরীরের চাহিদা বোঝা সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র: ভোগ ম্যাগাজিন

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর