শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাবিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে ১৯ ডিসেম্বর

বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে ১৯ ডিসেম্বর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৫ ৮:৫০

সবঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। ইতোমধ্যে টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক করেছে ফেলেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের।

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু।বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর