শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
17 C
Dhaka
Homeখেলানিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি

প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬ ২:৩৭

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশতাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (০৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি। মেইলে বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ সময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।রোববার দুপুরে বিসিবির বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। বিসিবির শীর্ষ একজন পরিচালকও এমনটাই নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর