বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম
ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটাররই মাঠে যায়নি।
এদিকে সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ানোর কথা ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুলের পদত্যাগের দাবিতে এই ম্যাচও ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, রাত ৮ টায় ক্রিকেটারদের সংগঠন— কোয়াবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। সেখানে থাকবে চলতি বিপিএলে অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও। সেই বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


