সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইতিহাস গড়ল ইতালি

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইতিহাস গড়ল ইতালি

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৩৫

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইতিহাস গড়ল ইতালি। দুবাইয়ে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ার্ম-আপ ম্যাচে পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে চার উইকেটে হারায় দলটি। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশকে হারালো তারা। তথ্য বিবিসির।

শুক্রবার ও রোববার অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ ২–০ ব্যবধানে নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড।ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার পল স্টার্লিং ৪৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। মাঝে মার্ক অ্যাডায়ার করেন ২৫ রান এবং বেন ক্যালিটজ যোগ করেন ২২ রান।

তবে শেষ দিকে বড় ধস নামে আয়ারল্যান্ডের ইনিংসে। মাত্র দুই ওভারের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র ১৬ রান। ফলে দুই বল বাকি থাকতেই শেষ হয় তাদের ইনিংস।

ইতালির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে, যিনি ৩ উইকেট নিয়ে দেন ২৮ রান। এছাড়া গ্রান্ট স্টুয়ার্ট ও জেজে স্মাটস নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইতালির শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। টপ অর্ডারে ওয়েন ম্যাডসেন ৩৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। তার আউটের পর ইতালির স্কোর দাঁড়ায় ১০৮–৫। এরপর জিয়ান-পিয়েরো মিয়াদে দ্রুত ফিরে গেলে ১১১ রানে ছয় উইকেট হারায় দলটি। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ বলে ৪৪ রান।

এ অবস্থায় সপ্তম উইকেটে গ্রান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানোর ৪৬ রানের জুটি ইতালিকে জয়ের পথে নিয়ে যায়। স্টুয়ার্ট ১৯ বলে ৩৩ রান করেন, আর ক্যাম্পোপিয়ানো করেন ৮ রান। তিন বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে ইতালি।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে ম্যাথিউ হামফ্রিস ও মার্ক অ্যাডায়ার চার ওভার করে সমান ২ উইকেট নিয়ে দেন ২৩ রান।

স্কোরকার্ড
আয়ারল্যান্ড ১৫৪ অলআউট (১৯.৪ ওভার): স্টার্লিং ৪৫, অ্যাডায়ার ২৫, ক্যালিটজ ২২; কালুগামাগে ৩–২৮
ইতালি ১৫৭–৬ (১৯.৩ ওভার): ম্যাডসেন ৩৯, স্টুয়ার্ট ৩৩; হামফ্রিস ২–২৩, অ্যাডায়ার ২–২৩

ফল: ইতালির ৪ উইকেটের জয়

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর