মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাঅস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের সূচি ঘোষণা

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের সূচি ঘোষণা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১২:৫২

অস্ট্রেলিয়ার মাটিতে একবারই টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। ২০০৩ সালের সেই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পরে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে।বাংলাদেশের এই সফরের ভেন্যু অবশ্য অনেকটা আগেই ঠিক হয়েছিল। গত ডিসেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি হবে ডারউইন ও ম্যাকাইতে। এবার ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি দিনক্ষণও জানানো হলো।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট। এটি অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

এই দুটির কোনোটিই অবশ্য অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যু নয়। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে কোনো সিরিজ হলেই নর্দার্ন টেরিটরিতে তা আয়োজন করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর