শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
17 C
Dhaka
Homeআইন আদালতদীর্ঘ দিন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে কাল 

দীর্ঘ দিন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে কাল 

প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬ ১২:১৩

আগামীকাল রোববার (৪ জানুয়ারি) দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগেনিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি কাটিয়ে রোববারই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে রোববারই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর