বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নতুন করে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ে যুক্ত হওয়ায় এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পদত্যাগের পর মন্ত্রণালয় তিনটি পুনর্বণ্টন করল সরকার।


