বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
27 C
Dhaka
Homeজাতীয়চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির সৃজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আজ

চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির সৃজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আজ

প্রকাশ: মার্চ ১০, ২০২৬ ১০:১৯

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে সারাদেশে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন স্তরে জনবল সংকট নিরসনে নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। এ উদ্যোগ পুলিশের জনবল ঘাটতি মোকাবেলার অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে, কনস্টেবল এবং পুলিশ সার্জেন্ট পদের জন্য ইতোমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে, তিনি কর্মকর্তাদেরকে শূন্য কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। পরবর্তী সময়ে ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে তাৎক্ষণিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর