শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬
27 C
Dhaka
Homeজাতীয়শনিবার পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি 

শনিবার পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি 

প্রকাশ: মার্চ ২১, ২০২৬ ৬:৪০

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) দেশব্যাপী ঈদ উদযাপিত হবে।

শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার(১৯ মার্চ) কোথাও দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই স্থানে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নারীদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, ব্যারিকেড, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে শোলাকিয়া মাঠে সকাল ১০টায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা আয়োজন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর