শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
31 C
Dhaka
Homeরাজধানীউত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬ ১২:১৬

উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পযর্ন্ত ৩ জনের নিহত হয়েছে।Advertisementশুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্যটি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় ৩ জনের নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানা যায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর