শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
22 C
Dhaka
Homeরাজধানীতুরাগ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

তুরাগ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

আপডেট: এপ্রিল ৯, ২০২৬ ৮:৩২
প্রকাশ: এপ্রিল ৯, ২০২৬ ৮:৩১

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর