বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
23 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে চুক্তি, চীন সফরের আগেই করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি, চীন সফরের আগেই করতে চান ট্রাম্প

প্রকাশ: মে ৬, ২০২৬ ১০:৪৬

আগামী সপ্তাহে চীন সফরের আগেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি যদিও এর আগে কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত সমাধানের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে সেই সময় পেরিয়ে গেলেও যুদ্ধ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এই যুদ্ধ মাত্র চার থেকে ছয় সপ্তাহ চলার কথা থাকলেও বর্তমানে তা দীর্ঘায়িত হচ্ছে। খবর আল জাজিরার।

ট্রাম্প এর আগে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা বা একটি আস্ত সভ্যতা ধ্বংস করার মতো কঠোর হুমকি দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা নমনীয়তার আভাস পাওয়া যাচ্ছে। তিনি ইতোপূর্বেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন, যার মাধ্যমে মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিকল্পনা করা হয়েছিল।

তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ কেবল তখনই তুলে নেওয়া হবে, যখন একটি কার্যকর চুক্তি সম্পন্ন হবে।

সামরিক কমান্ডাররা ট্রাম্পকে ইরানে হামলার বিভিন্ন বিকল্প, লক্ষ্যবস্তু ও এর তীব্রতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দিলেও তিনি এখন কূটনৈতিক পথেই এগোতে চাইছেন। আগামী বুধবার (১৩ মে) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর