রবিবার, জুলাই ১৯, ২০২৬
রবিবার, জুলাই ১৯, ২০২৬
29.3 C
Dhaka
Homeআন্তর্জাতিকযুদ্ধের মধ্যেই ইরান কাঁপল এবার ভূমিকম্পে

যুদ্ধের মধ্যেই ইরান কাঁপল এবার ভূমিকম্পে

আপডেট: জুলাই ১৯, ২০২৬ ১০:২২
প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ৯:৫৯

চলমান যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা হামলার মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (১৯ জুলাই) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। আঘাত হানা ভূ-কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর