রবিবার, অক্টোবর ১১, ২০২৬
রবিবার, অক্টোবর ১১, ২০২৬
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকসময় এসেছে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বেছে নেয়ারঃ ট্রাম্প

সময় এসেছে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বেছে নেয়ারঃ ট্রাম্প

প্রকাশ: অক্টোবর ১১, ২০২৬ ৬:০৫

ইউক্রেনকে ‘নতুন প্রেসিডেন্ট খুঁজে নেয়ার’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ তার। খবর আনাদোলুর।

জেলেনস্কির তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তারা এমন একজন নতুন নেতা খুঁজে নিক, যিনি চুক্তি করতে পারবেন। কারণ এমন অনেক চুক্তির সুযোগ ছিল, যা তিনি (জেলেনস্কি) করতে পারতেন, কিন্তু কোনও অজানা কারণে তিনি তা কখনোই করেননি। আমি মনে করি ইউক্রেনের এখন একজন নতুন প্রেসিডেন্ট বেছে নেয়ার সময় এসেছে।’

ট্রাম্প দাবি করেন, এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহজেই এড়ানো যেত। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই হতো না। এই যুদ্ধ শুরুই হতে পারতো না।’

জেলেনস্কির বিরুদ্ধে সংঘাত সমাধানের একাধিক সুযোগ হাতছাড়া করার অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘জেলেনস্কি অনেকবার এই যুদ্ধের নিষ্পত্তি করতে পারতেন, কিন্তু তিনি তা না করার পথ বেছে নিয়েছেন।’ এ সময় বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও কঠিন বলেও বর্ণনা করেন তিনি।

এ ছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের সাম্প্রতিক হামলারও কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তেল শোধনাগারে এই ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করতে পারে। এতে মার্কিন কৃষক ও খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বলেছিলাম তোমরা যা ইচ্ছা করো, কিন্তু জ্বালানি স্থাপনায় আঘাত করো না। কারণ সেখানে ইতোমধ্যেই বড় ধরনের ঘাটতি ও সমস্যা রয়েছে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর