সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
20 C
Dhaka
Homeজাতীয়পল্লবীতে যুবদল নেতা হত্যা, যা জানাল ডিএমপি

পল্লবীতে যুবদল নেতা হত্যা, যা জানাল ডিএমপি

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫ ১:৪৩

রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপির মুখপাত্র জানান, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জনি।

তদন্তকাজ চলমান জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার করা যায়নি অস্ত্র। দোষীদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি।

এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত‍্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত‍্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশির ভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে রাজধানীতে। পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর