শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
24 C
Dhaka
Homeজাতীয়ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছাবে বুধবার সকাল থেকে

ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছাবে বুধবার সকাল থেকে

প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:১৫

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। ইতিমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলায় পৌঁছে গেছে। আগামীকাল বুধবারের মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।ইসি সানাউল্লাহ বলেন, ২৯৯ আসনে ভোট হচ্ছে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে ২ হাজার ২৮ প্রার্থী অংশ নেবেন, যার মধ্যে ৮১ জন নারী। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ভোটার। নারী-পুরুষ প্রায় সমান।

তিনি আরও বলেন, দেশীয় পর্যবেক্ষক ৪৫ হাজার ৩১৩ জন, বিদেশি ৩৫০। বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন ১৫৬ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর