শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুকে পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন। এই অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।
সভা ও শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন।


