শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
33 C
Dhaka
Homeজাতীয়অনৈতিক ব্যবসার কারণে এমন সংকট, তেলের সংকট নেই : মির্জা ফখরুল

অনৈতিক ব্যবসার কারণে এমন সংকট, তেলের সংকট নেই : মির্জা ফখরুল

প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬ ৬:১৫

দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণেই এমন সংকট বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয় জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেলার মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে চেক ও বরাদ্দপত্র বিতরণ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ সারাদেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। জনগণের কাছে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন আপনারা অধৈর্য হবেন না, বাংলাদেশকে উন্নত স্থিতিশীল করতে কাজ করছি আমরা। কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য কাজ করছি আমরা

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ১ বান্ডিল টিন ও তিনহাজার টাকা এবং ৮০ পরিবারকে ৬ হাজার ২৫০ টাকা প্রদান করেন। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৭০ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৬০ পরিবারকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়। এছাড়া ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

এ সময় মোট প্রায় ২০ কোটি টাকার অনুদান প্রদান করা হয়। এর মধ্যে আরও রয়েছে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগাহ এবং ১টি শ্মশান মোট ২৯৪টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর