শনিবার, জুন ১৩, ২০২৬
শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka
Homeজাতীয়বাজেট ঘোষণার পর কোনও জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

বাজেট ঘোষণার পর কোনও জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

আপডেট: জুন ১৩, ২০২৬ ৯:৫৯
প্রকাশ: জুন ১৩, ২০২৬ ৯:৪৫

বাজেট ঘোষণার পর এবারই প্রথম বাজারে কোনও পণ্যের দাম বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন প্লেনে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

তিনি বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর