বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।
এসময় শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিসিকের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


