পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বুধবার (২ সেপ্টেম্বর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এতে সমন্বয়ের মুখ্য দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
উচ্চপর্যায়ের এই জাতীয় কমিটি কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন বিষয়ে বাংলাদেশের জাতীয় রূপকল্প, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং নীতিগত দিকনির্দেশনা দেবে। প্যারিস চুক্তির আর্টিকেল-৬-সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়ে ভূমিকা রাখবে এই কমিটি।
একই সঙ্গে কমিটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও বিভিন্ন তহবিল থেকে জলবায়ু অর্থ সংগ্রহের কৌশল নির্ধারণ, সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং কারিগরি কমিটিগুলোর কার্যক্রম তত্ত্বাবধান করবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বছরে এই কমিটির ন্যূনতম দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে যেকোনো সময় সভা আহ্বানের পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। জারি করা প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।


