রবিবার, অক্টোবর ১১, ২০২৬
রবিবার, অক্টোবর ১১, ২০২৬
26 C
Dhaka
Homeজাতীয়চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ৮:৫৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সক্ষমতা বৃদ্ধিতে চুক্তি হয়েছে, দেশবিক্রির যে অভিযোগ, তা পুরোপুরি অমূলক। এই চুক্তির কারণে বন্দরের কেউ চাকরিচ্যুত হবেন না। এই চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কখনো কখনো দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবারও সেই অবস্থান ফিরে পেয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আবারও বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়, এটি আমাদের গর্ব।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর