Monday, November 23, 2026
Monday, November 23, 2026
24 C
Dhaka
Homeরাজধানীপর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবেঃ তারেক রহমান

পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবেঃ তারেক রহমান

প্রকাশ: May 1, 2026 6:29

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবে; যেন শ্রমিকরা কাজ করতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

আজ শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল মন্তব্য করে সমাবেশে তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর