শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
31 C
Dhaka
Homeরাজধানীট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৭৩২ মামলা ডিএমপির

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৭৩২ মামলা ডিএমপির

প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১০:০৬

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

এতে আরও জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক- তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান,১৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৩১ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১৪ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৫৭ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৯ টি মামলা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে মোট ৫৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর