অভিযান পরিচালনাকারী সংস্থা জানায়, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘সিড প্রসেসিং সেন্টার’-এর আড়ালে দীর্ঘদিন ধরে ভেতরে গোপনে তৈরি করা হচ্ছিল বিপুল পরিমাণ নকল সিগারেট। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং র্যাব-৪ যৌথভাবে এই ঝটিকা অভিযানটি পরিচালনা করে। আস্তানায় ঢুকে অপরাধীদের শনাক্ত করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা কাজী আল মাসুম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কারখানাটির অভ্যন্তরে ব্যাপক অবৈধ কার্যক্রম ধরা পড়ে। প্রাথমিকভাবে সেখান থেকে প্রচুর পরিমাণ তৈরি ও অর্ধ-প্রস্তুত নকল সিগারেট, সিগারেট তৈরির বিভিন্ন কাঁচামাল, বিশ্বমানের ও স্থানীয় ব্যান্ডের নকল প্যাকেজিং সামগ্রী এবং আধুনিক উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন নথি ও আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জব্দকৃত সমস্ত আলামত, প্রস্তুতকৃত সিগারেটের পরিমাণ, কাঁচামাল এবং যন্ত্রপাতির সঠিক তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ চলছে। যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে জড়িতদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি এবং প্রতারণার দায়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


