শুক্রবার, জুন ১২, ২০২৬
শুক্রবার, জুন ১২, ২০২৬
32 C
Dhaka
Homeসারাদেশআর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রায় থ্রি-পিস বিলালেন ব্রাজিল সমর্থকরা

আর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রায় থ্রি-পিস বিলালেন ব্রাজিল সমর্থকরা

প্রকাশ: জুন ১২, ২০২৬ ১২:৪৩

রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। তাদের সেই শোভাযাত্রার জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি সামনে আসার পর আর্জেন্টিনা সমর্থকদের মাঝে খেজুর ও থ্রি-পিস বিলিয়েছেন তারা। আর্জেন্টিনা সমর্থকরাও সাদরেই গ্রহণ করেছেন ব্রাজিল সমর্থকদের এই উপহার। দুই দলের সমর্থকদের এই আচরণ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে আকাশি-সাদা জার্সি পরে শহরের শহিদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা। সেখান থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। কারও হাতে আর্জেন্টিনার পতাকা, কারও গায়ে প্রিয় দলের জার্সি। ভুভুজেলার শব্দ, গান ও নাচে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বরে পৌঁছানোর আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি কাছে আসার পর আর্জেন্টিনা সমর্থকদেরকে খেজুর ও থ্রি-পিস উপহার দেন তারা। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন উপহারে অবশ্য রাগ করেননি আর্জেন্টিনা সমর্থকরা; বরং তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ব্রাজিল সমর্থক মো. ইব্রাহিম বলেন, আগে আর্জেন্টিনা সমর্থকরা তাদের শোভাযাত্রায় আপ্যায়ন করেছিলেন, সেই স্মৃতি থেকেই এবার পাল্টা আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থক মো. নাছির উদ্দিন বলেন, ম্যারাডোনার সময় থেকে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে এবং এবারও দলটি ভালো খেলছে।

অন্য সমর্থকরা জানান, অতীত নয়, বর্তমান পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। অনেকে আবার আশা প্রকাশ করেন, মেসির হাত ধরেই আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে।

শোভাযাত্রাটি পরে রিজার্ভ বাজার এলাকার ওয়াই-আকৃতির আর্জেন্টিনা সেতুতে গিয়ে শেষ হয়, যেখানে হাজারো সমর্থক গান, স্লোগান ও উল্লাসে মেতে ওঠেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর