বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরকক্সবাজারে ট্রেনের ধাক্কা, নিহত ৪ 

কক্সবাজারে ট্রেনের ধাক্কা, নিহত ৪ 

প্রকাশ: আগস্ট ২, ২০২৫ ৩:৫৭

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর