শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরচট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থীর বাতিল মনোনয়ন

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থীর বাতিল মনোনয়ন

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬ ১০:৫৪

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন।

রোববার (১৮ জানুয়ারি) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতেচেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।Advertisement

আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

আইনজীবী জানান, প্রিমিয়ার লিজিংয়ের সরোয়ার আলমগীরের কাছে পাওনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। ৫টি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ দুইশ ১৪ কোটি ৪৩ লাখ টাকা।

এর আগে হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।

হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করায় বিকেলে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর