বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬
23.7 C
Dhaka
Homeজেলার খবরহাটহাজারীতে যানজট নিরসনে বিশেষ আলোচনা সভা

হাটহাজারীতে যানজট নিরসনে বিশেষ আলোচনা সভা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৪৬

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যানজট নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুবিনের নেতৃত্বে আয়োজিত এ সভায় রমজান মাসে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ দখলদার উচ্ছেদ, ফুটপাত সচল রাখা এবং ইফতারের আগে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনাও হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজানে মানুষ যেন স্বস্তিতে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকির মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে কাজ চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর