বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬
29 C
Dhaka
Homeজাতীয়দুই উপদেষ্টার দায়িত্ব বাড়া সহ পুনর্বণ্টন হল ৮ প্রতিমন্ত্রীর

দুই উপদেষ্টার দায়িত্ব বাড়া সহ পুনর্বণ্টন হল ৮ প্রতিমন্ত্রীর

আপডেট: মার্চ ৪, ২০২৬ ৪:৫৫
প্রকাশ: মার্চ ৪, ২০২৬ ৪:০৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বাড়ানোসহ সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি যথাক্রমে কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

অপরদিকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়। অপরদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর