শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবররংপুরে ৪ হত্যা মামলার বিষয়ে যা জানালেন আরএমপি কমিশনার

রংপুরে ৪ হত্যা মামলার বিষয়ে যা জানালেন আরএমপি কমিশনার

প্রকাশ: আগস্ট ২৭, ২০২৬ ১:১৮

রংপুর নগরীর বহুল আলোচিত মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, ঘটনাটি রংপুর মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে আসছে। আলামত উদ্ধার, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে কাজ করছে তদন্তকারী দল। ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের পূর্ণাঙ্গ ভূমিকা শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে তদন্ত দল নিরলস কাজ করছে। ইতোমধ্যেই আলামত হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণাদি জব্দ করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয় উল্লেখ করে আরএমপি কমিশনার বলেন, মামলার সার্বিক অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বিশ্লেষণ, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে অতি দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য ও পূর্ণাঙ্গ বিবরণ উন্মোচন করা সম্ভব হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর