শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬
31 C
Dhaka
Homeখেলাহাসপাতালে নেয়া হয়েছে গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডারকে

হাসপাতালে নেয়া হয়েছে গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডারকে

প্রকাশ: মার্চ ১৩, ২০২৬ ১০:১৩

লিটন দাসের খেলা শটে চাঁর বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। মাঠেই দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চোটের গভীরতা বোঝার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করেএভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। এর পরের ওভারেই বৃষ্টি আর বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়।

এ ঘটনা ঘটে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম অফ-স্টাম্পের একটু বাইরে গুড লেন্থের ডেলিভারি করলেন, লিটন দাস দারুণভাবে সেটা অফ-সাইডে পাঞ্চ করলেন।

কাভার থেকে সেটা চার হওয়া থেকে বাঁচানোর জন্য বলের পিছনে ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে না পেরে কাঁধে গুরুতর আহত হন।

মূলত, বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুড়ে পড়ে যান হুসাইন তালাত। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান তিনি। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।

পরে তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মূল গেটে নেয়ার পর অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে জানা গেছে, আঘাত গুরুতর। তার কাঁধের হাড় আলাদা হয়ে গেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর