শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka
Homeজেলার খবরউপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট: মার্চ ৩১, ২০২৬ ১০:২৪
প্রকাশ: মার্চ ৩১, ২০২৬ ১০:০২

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করবে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রীর। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত কোন ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটিনি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর