রবিবার, জুন ৭, ২০২৬
রবিবার, জুন ৭, ২০২৬
35.3 C
Dhaka
Homeজেলার খবরহরিণ শিকার করতে গিয়ে গুলি'বিদ্ধ হয়ে ১ জন নি-হত

হরিণ শিকার করতে গিয়ে গুলি’বিদ্ধ হয়ে ১ জন নি-হত

প্রকাশ: জুন ৭, ২০২৬ ১১:২৭

চট্টগ্রামের ফটিকছড়িতে বনে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মো. জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তোফায়েল আহমেদের ছেলে।
জানা যায়, খিরাম সর্তা বিটের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে খিরাম বন বিভাগের সর্তা বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর