শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: এপ্রিল ৫, ২০২৬ ৭:৫২

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটের ভাটার জন্য কাটা মাটিতে সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটভাটা এলাকায় করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১০)।

স্থানীয়রা জানান, মাসখানেক আগে ইটভাটার জন্য ফসলি জমি থেকে উপর্যুপরি মাটি কাটার ফলে আনুমানিক ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।এতে করে সেখানে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে যায়। রবিবার সকালে ওই দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ এই গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য যে, ফটিকছড়ি উপজেলার আনাচে-কানাচে ফসলি জমির মাটি কেটে এমন শত শত গর্তের জন্ম দিয়েছে মাটিখেঁকো সন্ত্রাসীরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর