১ মে শুক্রবার সকাল ১০টায় ফটিকছড়ি বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুল জব্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা ইউসুফ বিন সিরাজ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা নবীর হোসাইন মাসুদ, কাজী মোহাম্মদ ইকবাল, ইব্রাহিম খলিল, আজগর আলী, রুহুল আমিন, শামসুর আলম হেলালী, লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোঃ এরশাদ উল্লাহ, জিয়াউল হক রুবেল, গিয়াস উদ্দিন রুবেল, আনারুল আজিম মেম্বার ও ফোরকানুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা,
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।


