রবিবার (৫ এপ্রিল )দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে তালাবদ্ধ একটি রুম থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের লা/শ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে আরমান নামে অপর এক যুবককেও অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে।
একটি সূত্র জানায়, তারা দুই বন্ধু মিলে এই রুমে রাতে মদ সেবন করে। অতিরিক্ত মদ সেবনের কারণে এই নেতা মারা যেতে পারে।অপর অচেতন ব্যক্তিকে একই রুম থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


