মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মো. রানা (৪০), রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৯), নূর মোহাম্মদ, মো. রাব্বী, মো. রাজ, সম্রাট বাড়ৈ (২৬), মো. সাব্বির, মো. স্বপন মুন্সী (৩৫), মো. মাহিন হোসেন (২০), মো. সৈকত হোসেন (৩৪), মো. সোহাগ (৩৩), মো. আজান (২০), মো. সাইফুর রহমান (২৯), মো. মেহেদী হাসান সুজন (২৭), মো. জীবন সাব্বির (২৬), মো. সুজন (২৫), মো. সিদ্দিক (২২), মো. শাহ আলম (২৩), মো. হাদেম (৩৫), মো. মাহাবুব হাসান (২২), মো. সুমন বাবুর্চি (৪০), মো. শাকিল (১৯), মো. বুলবুল আহমেদ (৩০), হৃদয় (২২) ও মো. সাব্বির ইসলাম (২০)।
তালিকায় আরও রয়েছেন মো. সাজ্জাত (৩৪), মো. রাব্বি মন্ডল (১৮), মো. সোহাগ হোসেন (২৪), সোহেল রানা (২৯), মো. জাকির হোসেন (৩০), মো. সাগর (২৫), মো. সজীব (১৮), সুজন আহমেদ শুভ (১৯), জুয়েল (১৮), মো. সাকিব বাবু (২৪), শিপন (২১), মো. রুবেল মিয়া (২৩), মো. মঈন উদ্দিন (৪২), এমবি স্বপন কাজী (৩৬), মো. শাওন হোসেন (২৫), মো. শাকিল, মোহাম্মদ আলী (৫৬), মো. পারভেজ (২৬), মো. রুবেল (২৮), মো. কবির (৩০), মো. রোমান (২৫), মো. দিপু (৩০), হারুন অর রশিদ (২৮), জিল্লু মিয়া (২৭), মো. নাসির (২২), মো. তুহিন (৩০), মো. বিল্লাল হোসেন (৩৫), মো. বাবু (৩০), মো. ভাষানী (৪৫), শরিফুল ইসলাম বাদশা ওরফে গুজা বাদশা (৫৫), মারুফ হাওলাদার (২৫), মো. ইয়াছিন (৩০), মো. সাইফুল ইসলাম (২৪), মো. রমজান (৩৫), মো. বাবুল (৬০) ও মো. খোকন মিয়া (৫০)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই পেশাদার অপরাধী এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


