শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka
Homeআবহাওয়া১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬ ৯:২৪

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু জেলায় ও ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে আবারও দেশের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে।

বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

এছাড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, নাটোর,পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও এর আশেপাশের কিছু স্থান সহ দেশের অন্যত্র দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে।

আরও জানানো হয়েছে, তীব্র বজ্রপাত এর সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেক জেলার সকল স্থানে বৃষ্টি নাও হতেপারে । তবে কয়েকটি জেলায় আকষ্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তাই সতর্ক থাকবেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর