শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
28 C
Dhaka
Homeরাজনীতিবিএনপি আজ সংরক্ষিত নারী আসনে যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকবে

বিএনপি আজ সংরক্ষিত নারী আসনে যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকবে

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬ ১০:০২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

গতকাল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি অবদান বিবেচনায় নিয়ে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।

গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন।

তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়ে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোট ৩৬টি আসন পাচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর