২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন নাহিদা। এখনও চলছে পথচলা। এই পথচলায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন নাহিদা। এটি তার শততম টি-টোয়েন্টি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলেছেন নাহিদা।
ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা। ওভার প্রতি ৮ রানরেটে শ্রীলঙ্কা স্কোর (১৬১) করলেও নাহিদার ইকোনমি ছিল ৬.৫। ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন নাহিদা।
১০০ টি-টোয়েন্টিতে নাহিদার উইকেট ১১৬টি। বাংলাদেশি মেয়েদের মধ্যে যেটি সর্বোচ্চ। ইনিংসে ৫ উইকেট আছে দুবার। সেরা সাফল্য ৮ রানে ৫ উইকেট। ২০২৩ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে এই বোলিং ফিগার দাঁড় করান ২৬ বছর বয়সী নাহিদা।


